রাজধানীর গুলশানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির হাতিরঝিল থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে।
গত বুধবার দিবাগত রাতে গুলশান পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর মারধরের শিকার হোন পুলিশের এই কর্মকর্তা।
এদিকে জানা যায়, এডিসি মাহফুজ্জামান ডিউটি শেষে বাসায় ফেরার সময় পুলিশ প্লাজার পেছনে কয়েকজনের সঙ্গে তার গাড়ির একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়।
পরে সেই লোকজন এসে তার ওপর অতর্কিত হামলা করে। তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করছে ঘটনাটি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, হামলাকারীদের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারাও সবাই মোটামুটি ব্যবসায়ী, বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। হামলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। গ্রেপ্তাররা ঘটনার আগে একটি ক্লাব থেকে বের হয়েছিল।
পরে গাড়িতে ধাক্কাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় তিনি সিভিল ড্রেসে ছিলেন।
পিএ/টিএ