© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল

শেয়ার করুন:
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩১ এএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো জবাবদিহিতা নেই বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। নির্বাচন উপলক্ষে ৪ দিনের সরকারি ছুটি নিয়ে তিনি এই মন্তব্য করেন।

মাসুদ কামাল বলেন, ‘উনারা কী করছেন এবং এটা করার ফলে আফটার ইফেক্ট কী হবে; এতে কিছু যায় আসে না। মনে করেন এই সরকার জানে যে ১২ তারিখের পরে তাদেরকে আর দেশ চালাতে হবে না।

এ কারণে সরকার এমন একটা ক্যাচাল বাঁধিয়ে যাচ্ছে যে, এই জট খুলতে খুলতে আগামী সরকারের জীবন নাশ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘এই যে গার্মেন্টস ফ্যাক্টরি চার দিন বন্ধ দিচ্ছেন, উৎপাদন বন্ধ হয়ে যাবে না? আমার তো দুই-একটা গার্মেন্টস মালিকের সঙ্গে পরিচয় আছে। আমি তো দেখি, তাদের একদম ঘণ্টার সঙ্গে লড়াই চলে। যে আমি এটা কত তাড়াতাড়ি শিপমেন্টে পাঠাতে পারব এবং ডাবল শিফট, ট্রিপল শিফট চালাচ্ছে।

‘তো সেখানে আপনি চার দিন যে বন্ধ করলেন, কী হবে এখন? ওই চার দিনের জন্য অনেকে চলে যাবে, অনেকে বলবে আমি ওভারটাইম করব না। তারপর যদি ওভারটাইম করাতে হয়, সেখানে বাড়তি খরচ। তাহলে বুঝেন এবার অবস্থাটা কী!’

টিজে/টিকে

মন্তব্য করুন