বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে- প্রশ্ন মোস্তফা ফিরোজের

বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে বলে প্রশ্ন করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। তিনি বলেন, ৫ই আগস্টের ভয় দেখিয়ে আর লাভ নেই। হাসনাত আব্দুল্লাহ বলছেন যে, প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবার ৫ই আগস্ট নেমে আসবে। ৫ই আগস্ট একটা অভ্যুত্থানের দিন।

একটা সুন্দর পরিবর্তনের দিন। এটা কি হুমকি দেওয়ার দিন?

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

মোস্তফা ফিরোজ বলেন, যারা এটার রচয়িতা তারা নিজেরাই যদি এইটাকে যেখানে সেখানে ইউজ করে যে, প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবার ৫ই আগস্ট নেমে আসবে। এটার মানেটা কি? ভয় দেখানো? ৫ই আগস্টের ১২টা কারা বাজাইছে? এটার তো অলরেডি ১২টা বেজে গেছে।

ফিরোজ বলেন, ৫ই আগস্ট আর আসবে না, অন্য আগস্ট আসবে। কারণ ৫ই আগস্টের যে চেতনা, এই চেতনা এখন জামায়াতের গর্ভে বিলীন হয়ে গেছে। মানুষের স্বপ্ন যেটা ছিল এটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। হাসনাত আব্দুল্লাহর দলেরই অনেক নেতা রিভলভ করে চলে আসছে যে, তারা ৫ই আগস্টের চেতনার সাথে নেই।

ফিরোজ আরো বলেন, ৫ই আগস্টের চেতনা এমন একটা চেতনা ছিল যে চেতনা সংগঠিত করতে তখন জামায়াত-বিএনপি লাগেনি। তারা পেছনে চলে গিয়েছিল। সামনে যারা আসলো তারা নিজেরা এখন পিছনে চলে গেছে। চেতনা থাকল কোথায়? ৫ই আগস্টের পর যেই জুলুম নির্যাতন নেমে আসছে সাধারণ মানুষের ওপরে- লুটপাট, আইনের শাসনের বদলে বেআইনী শাসন, মব, মানবাধিকার যেভাবে লঙ্ঘন হয়েছে, যেভাবে জ্বালাও পোড়াও হয়েছে, এটা কি থাকলো?

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026
img
ভোটকেন্দ্রের সব তথ্য এখন মোবাইলে, ইসির নতুন অ্যাপ চালু Feb 06, 2026
img
থামছে না 'ধুরন্ধর'র ঢেউ, ওটিটি-তে নতুন ইতিহাস! Feb 06, 2026
img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026
img
আজ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস Feb 06, 2026
img
আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব Feb 06, 2026
img
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন Feb 06, 2026
img
ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য Feb 06, 2026
img
১৬ মাসের মধ্যে সর্বনিম্ন বিটকয়েনের দাম! Feb 06, 2026
img
ভারতের সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না : বুবলী Feb 06, 2026
img
এনসিপির কৌশলের অভাব আছে, জামায়াত জোটে আধিপত্য বিস্তার করবে: মাহফুজ আলম Feb 06, 2026
img
বরিশালে জনসভার মঞ্চে জামায়াত আমির Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই Feb 06, 2026
img
লিটনদের কাছে হারার পর আকবরের মন্তব্য Feb 06, 2026
img
নেটফ্লিক্সে আসছে নতুন রোমান্টিক থ্রিলার ‘ইয়েহ দিল শুন রাহা হেয়’ Feb 06, 2026
img
একাদশে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রিশাদের Feb 06, 2026
img
ঝিনাইদহ-৪ : স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর Feb 06, 2026
img
ফের ফিরছে শিবু-কৌশানী জুটি! Feb 06, 2026
img
আজ ৬ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 06, 2026