© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্যারিসে গ্যাস বিস্ফোরণে আহত ২০

শেয়ার করুন:
প্যারিসে গ্যাস বিস্ফোরণে আহত ২০
international-desk
০৫:১০ পিএম | ১২ জানুয়ারি, ২০১৯

ফান্সের প্যারিসের একটি বিপণন কেন্দ্রে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ব্যাপক হতাহতের আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রুয়ে ডি মন্টিয়ন এলাকার কিছু অংশ বিস্ফোরণের ফলে ধ্বংসস্তূপে ঢেকে গেছে। কিছু ভবন থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে।

পুলিশ ও দমকল বাহিনীর কর্মিরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

মন্তব্য করুন