আজ বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস। শৈশব ও কৈশোর কাটিয়েছেন রাজশাহীতে, এবং দেশভাগের পর কলকাতায় চলে গিয়েছিলেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তাঁর অবদান অনস্বীকার্য।
‘মেঘে ঢাকা তারা’, ‘অযান্ত্রিক’, ‘কোমল গান্ধার’, ‘সুবর্ণরেখা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘যুক্তি তক্কো আর গপ্পো’ এই সিনেমাগুলো শুধুমাত্র কাহিনির চর্চা নয়, বরং ভারতীয় চলচ্চিত্রে নতুন দিগন্ত উন্মোচনের পথ সুগম করেছে। তাঁর কাজ শিল্প ও সমাজের সংমিশ্রণে দর্শকের মনে গভীর ছাপ রেখেছে।
১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতায় ঋত্বিক ঘটক প্রয়াত হন। আজও তাঁর শিল্প ও দৃষ্টিভঙ্গি প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে আছে।
পিআর/টিকে