ধুরন্ধরের জনপ্রিয়তার ঢেউ থামছে না। প্রেক্ষাগৃহ এবং নেটফ্লিক্স উভয় ক্ষেত্রেই সাফল্য পাওয়ার পর, জিও স্টুডিওর ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এখন OTT জগতে নতুন ইতিহাস গড়েছে। সূত্রের খবর অনুযায়ী, জিও হটস্টার ক্রমশিক্যুয়েল ‘ধুরন্ধর ২’–এর ডিজিটাল রাইটস কিনেছে ১৫০ কোটি টাকা মূল্যে, যা প্রথম অংশের জন্য নেটফ্লিক্স যে ৮৫ কোটি টাকা দিয়েছে তার প্রায় দ্বিগুণ।
রোমাঞ্চকর দিক হলো, নেটফ্লিক্স আগেও উভয় ছবির জন্য ১৭৫ কোটি টাকার ডিল প্রস্তাব করেছিল। কিন্তু জিও স্টুডিও তাদের প্রোডাক্টের প্রতি আস্থা রেখেছিল, প্রথম ছবির মুক্তির অপেক্ষা করেছিল এবং সিক্যুয়েলের জন্য এককভাবে অনেক বড় চুক্তি সম্পন্ন করল।
যেখানে অনেক OTT প্ল্যাটফর্ম খরচ কমাচ্ছে, সেখানে এই চুক্তি সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় ডিজিটাল ডিল হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু দর্শকের চাহিদা ও ‘ধুরন্ধর’-এর ব্লকবাস্টার সাফল্যই এই চুক্তিকে বাস্তবায়িত করেছে। এই চুক্তি স্পষ্ট বার্তা দিচ্ছে—‘ধুরন্ধর’ এখন শুধুই একটি হিট নয়, বরং একটি ফ্র্যাঞ্চাইজি ফেনোমেনন।
এমকে/টিকে