© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম

শেয়ার করুন:
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৩ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১১ আসনের ১১ জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাড্ডার সাতারকুলে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না। একটি বিশেষ দলের প্রার্থী ফ্যামিলি কার্ডের নামে এরইমধ্যে ভোটারদের অর্থ সামগ্রী দিয়ে যাচ্ছে, আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে। বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি।

এনসিপির আহ্বায়ক বলেন, ওসমান হাদির বিচারের দাবিতে অবস্থান নেয়া ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর হামলা ন্যক্কারজনক। এ হামলার পেছনে কারা দায়ী, পুলিশকে কারা ইন্ধন দিয়েছে-সেটা খতিয়ে দেখা উচিত।

এসকে/টিকে

মন্তব্য করুন