© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ

শেয়ার করুন:
শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩২ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা।

শাহবাগ মোড় অবরোধ করায় এই এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে। তবে জাতীয় জাদুঘরের পাশের একটা অংশ দিয়ে যান চলাচল করতে পারছে। সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এর আগে বিকাল ৪টার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। এতে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

হাদি হত্যার বিচার চেয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

আইকে/টিকে

মন্তব্য করুন