© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘরে ঘরে কর্মসংস্থান তৈরিতে কাজ করবো: আমিনুল হক

শেয়ার করুন:
ঘরে ঘরে কর্মসংস্থান তৈরিতে কাজ করবো: আমিনুল হক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৭ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬

ঘরে ঘরে কর্মসংস্থান তৈরিতে কাজ করবেন বলে প্রশ্রিুতি দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপি প্রার্থী আমিনুল হক।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজ আসনে নির্বাচনী প্রচারণা চালানো সময় তিনি এই প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, পরিকল্পনামাফিক কাজ করে যাচ্ছি। এলাকার সাধারণ মানুষের পক্ষে কাজ করবো।

আমিনুল হক বলেন, প্রত্যেকটি নিম্নবিত্ত পরিবারে অসহায় যারা আছে অর্থ শিক্ষা, স্বাস্থ্য জীবনমান উন্নয়নে কাজ করবো। সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করবো। দৈনন্দিন প্রয়োজনগুলো পূরণ করা মূল
উদ্দেশ্য। পাশাপাশি এই ওয়ার্ডে জলাবদ্ধতা রয়েছে। সেই সমস্যা নিরসনে কাজ করবো।

জামায়াত প্রার্থীর অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যাচার। তারা উস্কানি দিচ্ছে, নেতাকর্মীদের বলা আছে উস্কানিতে পড়া যাবে না। তিনি আমার নেতাকর্মীদের বিরুদ্ধে আসলে অভিযোগ খুঁজে পাচ্ছেন না।

নির্বাচনী প্রচারণার আচরণবিধি ভঙ্গ করে তিনি দরিদ্রদের টাকা পয়সার সহায়তা দিচ্ছেন। অঢেল টাকা রয়েছে তাদের সেই টাকা পয়সা বণ্টন করছে তারা।

এসকে/টিকে

মন্তব্য করুন