দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে : সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির নীতি একটাই সেটি হল ‘সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ’। তাই আমরা বলছি সবার আগে বাংলাদেশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। বাংলাদেশকে বির্নিমাণে সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেয়ারও আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ। সরকার হবে উন্নয়নের সরকার। ইনশাআল্লাহ, আগামীর সরকার হবে বিএনপির সরকার । 

তিনি আরো বলেন, আগামীর সরকার ন্যায়বিচারের ভিত্তিতে একটি সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। যে স্বপ্ন দেখেছিলেন মুক্তিযোদ্ধারা এবং যা ছিল গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা।

এর আগে চকরিয়া মালুমঘাট এলাকায় চা বাগান খ্রিস্টান সম্প্রদায় সমাজের আয়োজনে নির্বাচনী পথসভায় যোগ দেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন। নির্বাচনী পথসভায় তিনি বলেন, এদেশে হিন্দু-মুসলমান বৌদ্ধ-খ্রিস্টান এমন জাত ভেদে কোনো বিভাজন হবেনা। সবার পরিচয় হবে বাংলাদেশী। আমরা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনে বিশ্বাস করিনি এবং করবো না। বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশী নাগরিকের যে পরিচয়, সাংবিধানিকভাবে আমরা বাংলাদেশী পাসপোর্টেও তাই লিখা আছে।

ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অধ্যক্ষ এসএম মনজুর, অধ্যাপক ছাবের আহমদ, অধ্যাপক কুতুবউদ্দিন ও নাজেম উদ্দিন।

এছাড়া মালুমঘাট এলাকায় চা-বাগান ব্যাপ্টিষ্ট চার্চ মাঠে চার্চের পালক থিউপিল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, যোসেফ অমূল্য রায়, মিন্টু দাশ, কাজল মল্লিক, বিএনপি নেতা মাস্টার আনোয়ার হোসাইন, অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরী, মাস্টার আবদুল মালেক, গিয়াস উদ্দিন ও সাংবাদিক এম আর মাহবুব প্রমুখ।

আইকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আহতের ঘটনায় জামায়াত ও এনসিপি নেতাদের নিন্দা Feb 06, 2026
img
বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ Feb 06, 2026
img
যৌথ অভিযানে গ্রেফতার ৩৬৮, অস্ত্র ও মাদক উদ্ধার Feb 06, 2026
img
কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং করতে চায় ছাড় দেব না: জামায়াত আমির Feb 06, 2026
img
ভুল রাজনীতির কারণে বিএনপি এখন ছোট দল হয়ে গেছে: সাদিক কায়েম Feb 06, 2026
img
টিকিট ছাড়াই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন দর্শকরা Feb 06, 2026
img
৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন Feb 06, 2026
img
চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ Feb 06, 2026
img
জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম Feb 06, 2026
img
শায়খ আহমদুল্লাহর এপস্টেইন ফাইল নিয়ে পোস্ট Feb 06, 2026
img
‘ঘেউ ঘেউ’ করেন কঙ্গনা : অভিনেতা প্রকাশ রাজ Feb 06, 2026
img
সাতক্ষীরায় জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগদান Feb 06, 2026
img
ওসমান হাদি হত্যা তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার Feb 06, 2026
img
পুরান ঢাকার অলিগলিতে মার্কিন রাষ্ট্রদূত, উপভোগ করলেন চা-বিরিয়ানি Feb 06, 2026
img
ভোটকেন্দ্রে পাহাড়ের মতো অটল থাকতে হবে : আনসার মহাপরিচালক Feb 06, 2026
img
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দের অঙ্গীকার বিএনপির Feb 06, 2026
img
ভোটকেন্দ্র ধূমপানমুক্তের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের Feb 06, 2026
img
নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের Feb 06, 2026
img

সরকারের বিবৃতি

কেউ গুলিবিদ্ধ নন, করা হয়নি অতিরিক্ত বলপ্রয়োগ Feb 06, 2026