© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন

শেয়ার করুন:
৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১২ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের সাত মাস পর ৪৪তম বিসিএসে এক হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে, যা শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়।

এতে দেখা যায়, প্রশাসনে ২৪৪, পুলিশে ৪৮, পররাষ্ট্রে ৯, নিরীক্ষা ও হিসাবে ২৯ জনসহ বিভিন্ন ক্যাডারে এ কর্মকর্তারা নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নিয়োগ আদেশে নিয়োগপ্রাপ্তদের আগামী সোমবারের (৯ ফেব্রুয়ারি) মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদান করতে হবে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

গত বছরের ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করে কমিশন।

টিকে/

মন্তব্য করুন