বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেন, সাথে থাকলে সঙ্গী, না থাকলেই জঙ্গি। তিনি ১৯৯১ সালের সমর্থন প্রসঙ্গ টেনে বলেন, অতীতে জামায়াতে ইসলামীর সমর্থন নিয়েই বিএনপি সরকার গঠন করেছিল। এখন সেই দলই নানা অভিযোগ ও সমালোচনা করছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহপুর বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
৭১ আর স্বাধীনতার কথা টেনে বলেন, আমার ভাইয়েরা উত্তর দেবেন। বিএনপির বন্ধুরা তোমরাই তো পরওয়ার ভাইকে ডুমুরিয়ায় নিয়ে এসেছিলেন। এই দাঁড়িপাল্লায় তো তখন ভোট দিয়েছিলেন। তখন ৭১-৭২ মনে ছিল না? এখন এত দোষ।
এর আগে মিয়া গোলাম পরওয়ার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তৃতা করেন। পরে তিনি গুটুদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে অপপ্রচার করছে। দুর্নীতির আর চাঁদাবাজির চরিত্র দিয়ে সততাকে কোনোদিন মোকাবেলা করা যায় না।
এসকে/টিকে