© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যে কারণে সিনেমা ছেড়ে তওবা পড়েছিলেন শাবানা

শেয়ার করুন:
যে কারণে সিনেমা ছেড়ে তওবা পড়েছিলেন শাবানা

শাবানা

entertainment-reporter
০২:২০ পিএম | ১৪ এপ্রিল, ২০২০

একসময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবানা। আজও অনেকেই জানেন না কেন অভিনয় ছেড়ে দিয়েছিলেন তিনি। অনেকেই মনে করেছিলেন, আগের মত ছবি হিট হচ্ছে না শাবানার অথবা বুড়ো হয়ে যাচ্ছেন তিনি অথবা কেউ নিচ্ছিলেন না তাকে।

এই ধরণের মনে আসাতো বেশ স্বাভাবিক। তবে জানেন কি, এর একটি কারণেও সিনেমা ছাড়েননি শাবানা। তাহলে কেন সিনেমা ছেড়েছেন তিনি?

এক জীবনে শাবানা যত নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি যা কিছুই অর্জন করেছেন সবটুকুই তার অভিনয় আর চলচ্চিত্রের কারণে। তবে হঠাৎ কেন তিনি নিজেকে এই ভাবে আড়াল করে ফেললেন চলচ্চিত্র থেকে?

এতদিন পরে এসে শাবানার পারিবারিক সূত্রে জানা গেছে সেই উত্তর। শাবানা নাকি কেবল অভিনয়ই ছাড়েননি, রীতিমত ‘তওবা’ করেছিলেন। শাবানা ১৯৯৭ সালে প্রথম অভিনয় ছেড়েছেন।

ওই সময় হঠাৎ তার আমেরিকা প্রবাসী মেয়েকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তিনি মনে মনে মানত করেন, মেয়েকে যদি ফিরে পান, তাহলে জীবনে আর কখনও অভিনয় করবেন না, এই জগৎ ছেড়ে দিয়ে ধর্ম চর্চায় মন দিবেন। মেয়েকে ফিরে পেয়ে তিনি অভিনয়, চলচ্চিত্র এবং দেশ-তিনই ছাড়েন। স্থায়ীভাবে বসবাস শুরু করেন আমেরিকায়।

যে সন্তানদের জন্য শাবানা অভিনয়জীবন ছাড়লেন তারা এখন পরিণত বয়সের অধিকারী। পাট চুকিয়েছেন পড়াশোনার। বড় মেয়ে সুমী ইকবাল এমবিএ করেছেন। বিয়ে করে এখন সে পুরোদস্তুর গৃহিণী। ছোট মেয়ে ঊর্মি সাদিক হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। ছেলে নাহিন সাদিক রটগার্স বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে চাকরি করছেন।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন