© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন

শেয়ার করুন:
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৭ এএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে যুক্ত হলেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহসভাপতি (ভিপি) মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি দলটির ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এ আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন। পরে দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন গকসু ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান নিজেই। 

নিজের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাখ্যায় ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, বিএনপির আদর্শ ও রাজনৈতিক দর্শনের সঙ্গে তার ব্যক্তিগত চিন্তা-ভাবনার গভীর মিল রয়েছে। বিশেষ করে তারেক রহমানের বক্তব্য, দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক চিন্তাধারা তাকে অনুপ্রাণিত করেছে। 

তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলা ও দেখা করার পর তার রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ ভাবনা আমার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মনে হয়েছে। আমি বিশ্বাস করি, এই রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

উল্লেখ্য, দীর্ঘ সাত বছর পর ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সাভারের বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। ওই নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন বিজয়ী হন।

এমআর/এসএন 

মন্তব্য করুন