৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৯১ সালে সাদেক হোসেন খোকার কাছে শেখ হাসিনা পরাজিত হয়েছিলেন। সেই রাজনৈতিক ধারাবাহিকতায় এবারও জনগণ (ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী) ইশরাক হোসেনকেই বেছে নেবে।

এলাকাবাসী ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ইশরাক হোসেন পুরান ঢাকার সন্তান। তিনি আপনাদেরই মানুষ। সবসময় আপনাদের সঙ্গেই থাকবেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পুরান ঢাকার ধুপখোলা মাঠে ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
রুহুল কবির রিজভী বলেন, জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সাহসী যোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক হোসেন ফ্যাসিবাদী শাসনামলে অন্যায়ভাবে আটক বিএনপি নেতাকর্মীদের পুলিশের হেফাজত থেকে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, ইশরাকের মিছিলে একাধিকবার হামলা হয়েছে, কিন্তু তিনি কখনো মনোবল হারাননি। তার আচরণে তিনি সবসময় সহজ-সরলতা ও সততা দেখিয়েছেন। কখনো চরিত্রে দ্বিচারিতা দেখাননি।

জনসভায় ইশরাকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বলেন, রাজাকারদের ভোট দেওয়া যাবে না, একাত্তরের বিরোধীদের ভোট দেওয়া যাবে না।

এরপর ইশরাক হোসেন বলেন, এই নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। গত ১৭ বছরের শাসনের সংশোধন এবং বাংলাদেশ কোন পথে যাবে, তা এই নির্বাচনেই নির্ধারিত হবে।

তিনি বলেন, নির্বাচিত হলে কোতোয়ালি, বংশাল, সূত্রাপুরসহ অবহেলিত এলাকাগুলোতে পরিকল্পিত নগর উন্নয়নের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করতে সবাইকে নিয়ে কাজ করবেন।

নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সমস্যার সমাধানও করা হবে বলে জানান তিনি।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Feb 07, 2026
img
কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট? Feb 07, 2026
img
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত Feb 07, 2026
img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026