নির্বাচনী জনসভায় নীলফামারীতে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে নীলফামারী বড় মাঠে পোঁছান।
তারেক রহমান আজকে বেলা ১১টায় সৈয়দপুর বিমানে পোঁছান। পরে ১১টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠের জনসভায় যোগ দেন। সেখান থেকে হেলিকপ্টার যোগে নীলফামারী জেলার বড়মাঠের আসেন। সেখানে বক্তব্য শেষ করে ২টার দিকে হেলিকপ্টার যোগে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন। সেখানে বক্তব্য শেষ করে ৩টার দিকে হেলিকপ্টার যোগে আবার সৈয়দপুর বিমানবন্দর এসে বিমান যোগে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন।
এসএন