এপস্টেইনের সাবেক প্রেমিকার মেইল ফাঁস, কী লিখেছিলেন ট্রাম্পের স্ত্রী?

যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত নতুন প্রকাশিত লাখ লাখ নথি নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এতে যেসব বিখ্যাত ব্যক্তির নাম এসেছে, তাদের অনেকে চাপের মুখে রয়েছেন। অনেকে পদত্যাগ করেছেন। অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে।

এপস্টেইন নথিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে কয়েক হাজারবার। এবার তার স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রসঙ্গ সামনে এসেছে।

সদ্য প্রকাশিত নথিপত্র থেকে জানা গেছে, এপস্টেইনের সাবেক প্রেমিকা গিলেন ম্যাক্সওয়েল ও মেলানিয়ার মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছিল। তারা ২০০২ সালের ২৩ অক্টোবর এই ই-মেইল চালাচালি করেছিলেন।

নথির তথ্য বলছে, নিউইয়র্ক ম্যাগাজিনে এপস্টেইনের পরিচিতিমূলক একটি লেখা প্রকাশিত হওয়া উপলক্ষে ম্যাক্সওয়েলকে অভিনন্দন জানিয়ে ই-মেইল লিখেছিলেন মেলানিয়া। এতে গিলেন ম্যাক্সওয়েলকে ‘জি’ বলে সম্বোধন করা হয়েছে। আর জেফরি এপস্টেইনকে সম্বোধন করা হয়েছে ‘জে.ই’ বলে।

ই-মেইলে মেলানিয়া লিখেছেন, ‘প্রিয় জি! কেমন আছ? নিউইয়র্ক ম্যাগাজিনে জে.ইর গল্পটা দারুণ হয়েছে। ছবিতে তোমাকে দারুণ লাগছে। আমি জানি, তুমি সারা বিশ্বে চষে বেড়ানো নিয়ে ব্যস্ত। পাম বিচ কেমন ছিল? আমার সেখানে যাওয়ার তর সইছে না। নিউইয়র্ক ফিরে আমাকে কল দিয়ো। তোমার সময় ভালো কাটুক! ভালোবাসা নিয়ো, মেলানিয়া।’

প্রকাশিত নথিতে প্রাপকের ই-মেইল ঠিকানা লাল করে দেওয়া হয়েছে। তবে নিউইয়র্ক ম্যাগাজিনের উল্লিখিত লেখায় এপস্টেইনের সঙ্গে ম্যাক্সওয়েলেরও ছবি ছিল।

বিবিসি জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) এপস্টেইন-সংক্রান্ত ৩০ লাখ পৃষ্ঠার বেশি নথির পাশাপাশি ১ লাখ ৮০ হাজার ছবি ও ২ হাজার ভিডিও জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে।

এসব নথি প্রকাশের সময়সীমা নির্ধারণ করে আইনে স্বাক্ষর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিচার বিভাগ সেই সময়সীমার ছয় সপ্তাহ পর নথিগুলো প্রকাশ করেছে।

অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌনবৃত্তির বিশাল এক নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগ ছিল এপস্টেইনের বিরুদ্ধে। একটি মামলায় যৌন নিপীড়নের অপরাধে দোষী সাব্যস্ত এপস্টেইন ২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের এক কারাগারে মারা যান। তখন যৌনকর্মের উদ্দেশ্যে নারীদের পাচারের অভিযোগে আরেকটি মামলায় তার বিচারকাজ চলছিল।

অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচারে সহায়তা করার দায়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন ম্যাক্সওয়েল।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
ফুলের হার হাতে নিয়ে হেরে গেছি: রাখি সাওয়ান্ত Feb 07, 2026
img
মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে: তানজিয়া জামান মিথিলা Feb 07, 2026