ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় আসলে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারীতে নির্বাচনী জনসভায় তিনি এমনটা বলেন।

তিনি বলেন, ১২ তারিখে দেশের মানুষ এবার ভোট দিবে। শুধু ভোট দিলে চলবে না দেশ গঠন করতে হবে। এটি করতেই হবে কারণ আমাদের যাওয়ার কোনও জায়গা নেই। আমাদের প্রথম এবং শেষ ঠিকানা বাংলাদেশ।

তারেক রহমান বলেন, এই এলাকায় ইপিজেড আছে। আমরা এটিকে আরও বড় করতে চাই। যাতে এই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমাদের ছেলেমেয়েদের দক্ষ করতে এই এলাকায় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে চাই। এতে তারা দক্ষ শ্রমিকে পরিণত হবে।

বিএনপি জয়যুক্ত হলে মা বোনেদের স্বাবলম্বী করে গড়ে তোলা হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এর মাধ্যমে প্রত্যেক মা সরকারের পক্ষ থেকে সহযোগীতা পাবে। কৃষকদের জন্যও পরিকল্পনা রয়েছে। এই এলাকা কৃষিনির্ভর এলাকা। কৃষকরা ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে। তারা যাতে সহজে কৃষিজাত দ্রব্য পেতে পারে সেজন্য আমরা তাদের কাছে কৃষি কার্ড পৌঁছে দেবো।

ধর্মগুরুদের নিয়ে তিনি বলেন, মসজিদ মাদরাসার ইমাম, খতিবসহ অন্যান্য ধর্মের যারা ধর্মগুরু আছেন তাদের অনেকেই মানবেতর জীবনয়াপন করেন। বিএনপি সরকারে গেলে তাদের জন্য সম্মানীর ব্যবস্থা করতে চাই।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তিনি বলেন, এই এলাকার মানুষের একটি প্রাণের দাবি আছে তা হলো তিস্তা মহাপরিকল্পনা। ১২ তারিখ যদি বিএনপি ক্ষমতায় গেলে অন্যতম প্রধান কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। যাতে এই এলাকা এবার সবুজ, শস্য-শ্যামলা হয়ে উঠতে পারে। নীলফামারীতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি রয়েছে পর্যায়ক্রমিকভাবে এটিও বাস্তবায়ন করা হবে। কিশোরগঞ্জ সৈয়দপুর শিল্পাঞ্চল। এই এলাকায় রেল কারখানাসহ আরও যেসব শিল্প আছে সেগুলো করে তুলতে চাই।

তিনি আরও বলেন, এই এলাকার মানুষ যাতে ভোট দিতে না পারে ভয় দেখানো হচ্ছে। যারা ভয় দেখাবে অন্যায় করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026
img
পাক-ভারত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অনুরোধে সিদ্ধান্ত বদলাতে পারে পিসিবি Feb 07, 2026
img
ফাইনালে ভারতের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ Feb 07, 2026