নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে শুধু নিজে নয়, কাউকে দুর্নীতি করতে দেবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন নেত্রকোনা-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নেত্রকোনার কলমাকান্দার কৈলাটী ইউনিয়নে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নেত্রকোনা-১ আসনে ধানের শীষের প্রার্থী বলেন, ধর্মের নাম নিয়ে ভোট পাওয়ার জন্য যারা প্রতারণা করেন, তাদের ভোট দিলেও প্রতারিত হতে হবে। অতীত ইতিহাস সেটাই বলে।
 
‘চব্বিশের চেতনা নিয়ে যারা প্রতারণা করছেন, ধর্মের নামে প্রতারণা করছেন তাদের থেকে সাবধান’, যোগ করেন তিনি।
 
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিবগঞ্জে কাঠের ব্রিজ করে ভাইরাল হয়েছি, ক্যানসারের চিকিৎসা করে দুঃস্থ মানুষদের উপকার করেছি সেভাবেই মানবকল্যাণ করে ভাইরাল হতে চাই, নেতিবাচকভাবে নয়।
 
বিএনপির এ নেতা বলেন, ‘পবিত্র সংবিধানে লেখা আছে, আইনের চোখে সবাই সমান। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গারো, হাজংসহ সব জাতি, ধর্মবর্ণ সবাই সমান আমার কাছে। নির্বাচনে জিতলে ধর্মীয় স্বাধীনতা অক্ষুণ্ন রাখা হবে। নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না।’
 
কায়সার কামাল বলেন, ‘আমাকে সুযোগ দিলে আপনাদের ভোটের সম্মান-মর্যাদা অক্ষুণ্ন রাখবো। পেশাগতভাবে আমার পেট-পকেট ভরা, শুধু ৫ বছরের এমপি হতে চাই না, আপনাদের মনের মণিকোঠায় সারাজীবনের জন্য এমপি হয়ে থাকতে চাই।’
 
তিনি বলেন, ভোট গণনার আগ পর্যন্ত কেউ কেন্দ্র ছেড়ে যাবেন না। ধর্মের নাম নিয়ে যারা প্রতারণা করেন, তারা ভোট নিয়েও প্রতারণা করতে পারেন। ভোট গণনায় ৫০ যাতে ৫০০ না হয়, সেই পাহারা দেয়ার দায়িত্ব আপনাদের।
 
‘ফ্যাসিস্ট রেজিম থেকে মুক্ত হয়ে মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নির্বাচনী ইশতেহার গতানুগতিক নয়, বরং বাংলাদেশের ম্যাগনাকার্টা’, যোগ করেন ব্যারিস্টার কায়সার কামাল।
 
জামায়াত আমির ডাকসুর পক্ষ থেকে আমন্ত্রণ জানানোর প্রতিধ্বনি করেছেন মন্তব্য করে তিনি বলেন, ডাকসু সর্বদলীয় কোনো বিষয় নয়। কোনো পক্ষপাতদুষ্ট প্রতিষ্ঠান নির্বাচন নিয়ে মুক্ত আলোচনার আহ্বান জানানো মানে হলো শেখ হাসিনা যেমন সব কিছু সম্পন্ন করে বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন যে আসুন আলোচনায় বসি, বিষয়টা তেমন হয়ে গেল।
 
‘ডাকসু এরইমধ্যে নিরপেক্ষ ভূমিকায় নেই, জামায়াত-শিবিরের হয়ে ভোট চাচ্ছে। এটা সর্বজনবিদিত। অসৎ উদ্দেশ্য নিয়ে ডাকসু ডিবেট আয়োজন করতে চাচ্ছে। তার পরদিনই জামায়াত আমিরের ডিবেট আহ্বান। ওপেন ডিসকাশন ভালো, যদি সেটা কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠান আয়োজন করে’, যোগ করেন তিনি।

এসএস/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026