মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’

মুক্তির আগেই রেকর্ড বই ওলটপালট করে দিচ্ছে দক্ষিণি সুপারস্টার যশের পরবর্তী সিনেমা ‘টক্সিক’। আগামী মার্চে মুক্তির কথা থাকলেও এরই মধ্যে ছবিটি ব্যাবসায়িক দিক থেকে একের পর এক মাইলফলক স্পর্শ করছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিনেমাটির তেলুগু স্বত্ব বিক্রি হয়েছে রেকর্ড ১২০ কোটি রুপিতে— যা এখন পর্যন্ত কোনো তেলুগু ছবির ক্ষেত্রে সর্বোচ্চ। ‘টক্সিক : আ ফেইরিটেল ফর গ্রোন আপস’ শিরোনামের এই ছবির তেলুগু রাইটস কিনেছে প্রযোজক দিল রাজুর প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস।

ভারতীয় সংবাদমাধ্যমকে দিল রাজু জানান, ‘কেজিএফ চ্যাপটার টু’-এর পর যশের জনপ্রিয়তা অভাবনীয়ভাবে বেড়েছে। চার বছর ধরে দর্শকরা তাঁর পরবর্তী ছবির অপেক্ষায় রয়েছেন। তাই ‘টক্সিক’ নিয়ে ভক্তদের আগ্রহ ও উত্তেজনা তুঙ্গে।’

এর আগে গত ৮ জানুয়ারি যশের জন্মদিন উপলক্ষে মুক্তি পায় ছবিটির টিজার।

তবে টিজার প্রকাশের পরপরই তা ঘিরে তৈরি হয় বিতর্ক। কিছু দৃশ্যকে ‘অশালীন’ আখ্যা দিয়ে আপত্তি তোলা হলে বিষয়টি গড়ায় কর্ণাটক রাজ্য নারী কমিশন পর্যন্ত। অভিযোগের পর কমিশন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে (সিবিএফসি) চিঠি দিয়ে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা গীতু মোহনদাস। ছবিতে যশের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার। চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও গীতু মোহনদাস।



প্রযুক্তিগত দিক থেকেও ছবিটি বেশ শক্তিশালী। চিত্রগ্রহণে রয়েছেন জাতীয় পুরস্কারজয়ী রাজীব রবি, সংগীত পরিচালনা করেছেন কেজিএফ–খ্যাত রবি বসরুর। সম্পাদনার দায়িত্বে উজওয়াল কুলকার্নি।

অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করেছেন হলিউডের জনপ্রিয় অ্যাকশন পরিচালক জে জে পেরি, যিনি ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির জন্য বিশেষভাবে পরিচিত। ভেঙ্কট কে নারায়ণ ও যশ প্রযোজিত এই ছবিটি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। একই সময় মুসলমানদের ঈদুল ফিতর, কন্নড় ও তেলুগু নববর্ষ উৎসব উগাদি এবং মারাঠি ও গুজরাটি সম্প্রদায়ের গুড়ি পদওয়ার মতো একাধিক উৎসব থাকায় বক্স অফিসে বড় ঝড় তোলার সম্ভাবনা রয়েছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস 

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026