বলিউডে আবারও চর্চার শীর্ষে উঠে এলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। কিছুদিন আগেই অরিজিৎ জানান প্লে ব্যাক সিঙ্গার হিসাবে তাকে আর দেখা যাবে না। এরই মধ্যে মুক্তি পেয়েছে তার নতুন গানের ভিডিও।
শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিও ‘ইকোস অফ আস’। এই ভিডিওর রোমান্টিক গান ‘তেরে সাঙ্গ’এ অরিজিতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন লুলিয়া ভানতুর। আর তা নিয়ে ভক্তদের মধ্যে জোর জল্পনা তৈরি হয়েছে।
এই মিউজিক ভিডিওতে সালমান খানের চর্চিত বান্ধবী লুলিয়া ভানতুরের সাথে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। মিউজিক ভিডিওটি প্রকাশ পাওয়ার পর সালমান খান ও অরিজিৎ সিংয়ের পুরোনো বিতর্কিত সম্পর্কের গল্প উঠে আসছে যার জেরে নেটদুনিয়ায় নতুন করে শুরু হয়েছে তর্ক-বিতর্ক ও ট্রলিং।
২০১৪ সালে একটি অ্যাওয়ার্ড শোতে সালমান খানকে নিয়ে অরিজিতের একটি মন্তব্য ঘিরে শুরু হয় দুই তারকার মধ্যে দূরত্ব। এরপর বহু বছর ধরে গুঞ্জন শোনা যায়, সালমান খান নাকি তার প্রযোজিত একাধিক ছবিতে অরিজিতের গান ব্যবহার করতে চাননি। এমনকি কিছু বড় বাজেটের প্রজেক্ট থেকে অরিজিতকে বাদ দেয়ার অভিযোগও সামনে এসেছিল।
এই ঘটনা সেই সময় বলিউডে বড় আলোড়ন তুলেছিল এবং দুই তারকার সম্পর্ককে ঘিরে নানা বিতর্ক দেখা যায় সেসময়। এমনকি অরিজিতকে প্লে ব্যাক করবেন না বলার পর থেকেই সেই পুরেনো বিতর্ক।
বিবাদ সত্ত্বেও সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে অরিজিতের কাজের খবর একাধিক প্রশ্ন তৈরি করেছে নেটিজেনদের মনে।
সালমান–লুলিয়া সম্পর্ক ঘিরে পুরোনো গসিপ নতুন করে ভাইরাল হয়েছে। একই সঙ্গে অরিজিতের সাম্প্রতিক প্লেব্যাক থেকে অবসরের মন্তব্যের পর এমন বড় প্রজেক্টে যুক্ত হওয়া নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। নাকি এটি শুধুই প্রচার ও ব্যবসার কৌশল? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়।
কেএন/এসএন