‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ!

ডিজনির জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’–এর সর্বশেষ কিস্তি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এরপর থেকেই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। কখনো সরাসরি সিক্যুয়েল, কখনো স্পিন-অফ, আবার কখনো জনি ডেপ আদৌ ফিরবেন কি না, তা নিয়ে হয়েছে বিতর্ক।

এবার নতুন এক প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে, এই সব ধারণাকেই একত্রিত করে তৈরি হতে পারে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’।

হলিউড বিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনসাইডার- এর প্রতিবেদন অনুযায়ী, ডিজনির সিইও হিসেবে বব আইগারের উত্তরসূরি জশ ডি’আমারোর কাছে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজিটি অগ্রাধিকার পাচ্ছে। একইভাবে ওয়াল্ট ডিজনি কোম্পানির প্রেসিডেন্ট ও চিফ কনটেন্ট অফিসার ডানা ওয়ালডেনও এই প্রকল্পে আগ্রহী।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাইরেটস ৬’ মূল ছবিগুলোর আবহ বজায় রাখলেও এতে থাকবে আধুনিক ছোঁয়া এবং তুলনামূলকভাবে কম বাজেট।

নতুন গল্পে জনি ডেপের আইকনিক চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ছেলেকে কেন্দ্র করে কাহিনি এগোবে। পাশাপাশি, এক নতুন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন হলিউড তারকা মার্গট রবি। এর আগে তাকে নিয়ে একটি পাইরেটস স্পিন-অফের ঘোষণাও এসেছিল। নতুন এই খবর থেকে ধারণা করা হচ্ছে, সিক্যুয়েল ও স্পিন-অফ দুটো প্রকল্প একত্রিত হয়ে একটি ছবিতে রূপ নিতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, এই ছবির চিত্রনাট্য লিখতে যুক্ত হয়েছেন অস্কার মনোনীত লেখিকা ক্রিস্টি উইলসন-কেয়ার্নস। যদিও এখনো পর্যন্ত ডিজনি বা অন্য কোনো বড় স্টুডিও আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেনি।



‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজটি মূলত জনি ডেপ অভিনীত জলদস্যু ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর দুঃসাহসিক অভিযানের গল্প ঘিরেই গড়ে উঠেছে। এই ফ্র্যাঞ্চাইজিতে নিয়মিতভাবে অভিনয় করেছেন জেফ্রি রাশ, অরল্যান্ডো ব্লুম ও কিরা নাইটলি। এছাড়াও একাধিক ছবিতে অতিথি চরিত্রে দেখা গেছে পেনেলোপে ক্রুজ, ইয়ান ম্যাকশেন ও চৌ ইউন-ফ্যাটকে।

তবে নতুন কিস্তিতে জনি ডেপের সরাসরি প্রত্যাবর্তন অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। তার চরিত্রের উত্তরাধিকার হিসেবে জ্যাক স্প্যারোর ছেলেকেই সামনে আনা হতে পারে। এরই মধ্যে সিরিজের মূল পরিচালক গোর ভারবিনস্কি জানিয়েছেন, তিনি আর এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে আগ্রহী নন। অন্যদিকে, অরল্যান্ডো ব্লুম মন্তব্য করেছেন, সুযোগ পেলে তিনি চান পুরোনো পাইরেটস দল আবার একসঙ্গে ফিরুক।

একসময় ব্যাপক জনপ্রিয়তা পেলেও ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজিটি গত কয়েক বছরে খানিকটা ঝিমিয়ে পড়েছে। ২০০৩ সালে মুক্তি পাওয়া প্রথম ছবি ‘দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ বক্স অফিসে বিশাল সাফল্য এনে দেয়। তবে পরবর্তী কিস্তিগুলোতে ধীরে ধীরে দর্শক ও সমালোচকদের আগ্রহ কমতে থাকে।

২০১৭ সালের ‘ডেড মেন টেল নো টেলস’ ছবিটি বক্স অফিসে প্রায় ৮০০ মিলিয়ন ডলার আয় করলেও, রটেন টমেটোজে মাত্র ৩০ শতাংশ রেটিং পায়। যা এই সিরিজের সর্বনিম্ন রেটিং। ছবিটির বাজেট ছিল আনুমানিক ২৩ কোটি থেকে ৩২ কোটি ডলারের মধ্যে।

নতুন গুঞ্জনগুলো ইঙ্গিত দিচ্ছে, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ এবার সম্পূর্ণ নতুন পথে হাঁটতে পারে। তবে এই পরিবর্তন ফ্র্যাঞ্চাইজির হারানো গৌরব ফেরাতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়! স্ক্রিনর‌্যান্ট

এসকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026