একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি এই সিলেটের সন্তান। আজ জামায়াতের আমির হিসেবে নয়, আপনাদের একজন হিসেবেই দাঁড়িয়েছি। আমাদের একবার সুযোগ দিন। আমরা দেশের মালিক হব না, আপনাদের চৌকিদার হব। সবার মর্যাদা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ডা. শফিকুর রহমান বলেন, ‘দায়িত্ব পেলে পাঁচ বছরের মধ্যেই দেশের চেহারা বদলে যাবে। তরুণ প্রজন্মের স্বপ্নের নতুন বাংলাদেশ এই সময়ের মধ্যেই দৃশ্যমান হবে।’

এসময় তিনি বলেন, ‘হজরত শাহজালাল (রহ.) ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করতে সিলেটে এসেছিলেন, আমরা তারই উত্তরসূরি। বাংলাদেশে গত ৫৪ বছর ধরে জুলুমের রাজনীতি চলছে। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর দল হিসেবে জামায়াত প্রতিশোধ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তে অটল আছে। আমরা মামলা বাণিজ্য করিনি, যদিও অনেকে করেছে।’
 
সিলেটের খনিজ সম্পদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ অঞ্চলের মানুষ তাদের ন্যায্য হিস্যা পাচ্ছে না। এখনও অনেক এলাকায় গ্যাস ও বিদ্যুৎ পৌঁছায়নি। নদীগুলো ধ্বংস করা হয়েছে, মদ ও গাঁজায় সিলেট ছেয়ে গেছে। আমরা দায়িত্ব পেলে এসব বন্ধ করব। কেবল নদী খনন নয়, বাংলাদেশকে নদীবান্ধব দেশ হিসেবে গড়ে তুলব।’
 
তিনি আরও বলেন, ‘দেশে আর কেউ চাঁদাবাজি করতে পারবে না। অফিস-আদালতে ঘুষ নেয়ার সুযোগ থাকবে না। দুর্নীতি বন্ধ হলে চুরি বন্ধ হবে, আর তাতেই প্রকৃত উন্নয়ন সম্ভব।’ দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘গত ৫৪ বছরে দেশের টাকা লুট হয়েছে। কেউই পুরোপুরি নির্দোষ ছিল না। যারা জনগণের টাকা চুরি করেছে, আমরা দায়িত্ব পেলে তাদের ছাড় দেব না।’
 
সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর আছে শুধু নামে। বাস্তবে কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামে না। আমরা নামে নয়, কাজে এই বিমানবন্দরকে সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেব।’
 
সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। শেষে সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির।

এসএস/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026