গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই

‘দুই ভুবনের দুই বাসিন্দা’সহ অনেক শ্রোতাপ্রিয় গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।

আজ (৭ ফেব্রুয়ারি) কানাডাতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ বেতারের সুরকার ও সংগীত পরিচালক রুমন হায়াৎ।

মো. শাহনেওয়াজ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

রুমন হায়াৎ বলেন, ‘দুঃসংবাদটি আমাকে জানিয়েছেন তার ছেলে মহিউদ্দিন নেওয়াজ স্বাধীন। এমন সংবাদ জেনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তার মতো একজন্য বরেণ্য সংগীত পরিচালক ও সুরকারকে হারিয়ে দেশের সংগীতাঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হলো। আমি তার আত্মার শান্তি কামনা করছি।’

মো. শাহনেওয়াজ সত্তর দশকের শুরুতে বিটিভিতে স্টাফ আর্টিস্ট হিসেবে যোগ দেন। ১৯৭৭ সাল থেকে তিনি বাংলাদেশ টেলিভিশনে সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। বিভিন্ন মাধ্যমে তার সুরারোপিত গানের সংখ্যা দুই হাজারেরও বেশি। তার সুর করা গান ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তাল’ ও ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করি লেনদেন’ গান দুটি তাকে সুরকার হিসেবে ব্যাপক পরিচিতি এনে দেয়।

মো. শাহনেওয়াজের সুর করা আরও শ্রোাতপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘এক নয়নে হয় না কান্দন দুই নয়নে কাঁদে’, ‘দমে দমে মাটির পুতুল কি করে যে চাই’, ‘তুমি কি সেই তুমি’, ‘একটি বজ্রকণ্ঠ থেকে বাঙালির উথ্থান’, ‘সোনামুখি সুই দিয়ে সেলাই করা কাজ’, ‘সুখের সংজ্ঞা কী যদি আমি জানতাম’, ‘সবাই তো শাজাহান হতে চায়’, ‘আমার জসীমউদ্দিন কই নকশী কাঁথার মাঠে’, ‘আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে’, ‘চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ’, ‘চোখ দেখি, মুখ দেখি,অন্তর দেখি না’, ‘আজ থেকে আমি বউ তুমি যে স্বামী’ ও ‘ভালোবাসি আমার মাকে ভালবাসি মায়ের ভাষাকে’।

মো. শাহনেওয়াজের সুর করা গানে শাহনাজ রহমাতুল্লাহ, ফেরদৌসী রহমান, রুনা লায়লা, দিলরুবা খান, মো. আব্দুল জব্বার, সুবীর নন্দী, সাবিনা ইয়াসমীন, সৈয়দ আবদুল হাদী, ফাহমিদা নবীসহ দেশের খ্যাতিমান প্রায় সব শিল্পীরাই কণ্ঠ দিয়েছেন।

১৯৯৯ সালে ইউনিসেফ মাতৃভাষা দিবসের উদ্বোধনী সংগীত পরিচালনা করেন মো. শাহনেওয়াজ। টেলিভিশনের কর্মজীবনে বিশেষ বিশেষ দিবসে সংগীত পরিচালনা করেন তিনি। বিটিভিতে প্রচারিত নাটক ‘তৃষ্ণা’র সংগীত পরিচালনার জন্য তিনি জার্মানি থেকে বেস্ট টিভি অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করেন।

এছাড়াও তিনি ১৯৮৮ সালে নাট্যসভা পুরস্কার, ২০০৯ সালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পুরস্কার, ২০১৩ সালে শহীদ আলতাফ মাহমুদ স্মৃতিপদকসহ আরও অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

তার সুরারোপিত গান নিয়ে এইচএমভি থেকে ১৯টি ডিস্ক ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২৫০টিরও অধিক ক্যাসেট ও সিডি বের হয়েছে। তিনি ১৫টি চলচ্চিত্রেও সংগীত পরিচালনা করেছেন।

সাংস্কৃতিক দলের প্রতিনিধি হিসেবে সফর করেছেন আমেরিকা, চীন, ভারত, মরিশাস, মালয়শিয়াসহ বিভিন্ন দেশ।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026