© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স

শেয়ার করুন:
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩১ পিএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নারী সমাজ জেগে উঠলে দেশ বদলে যাবে, অর্থনীতির চাকা দ্রুত ঘুরবে। নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে মহিলাদের নিয়ে আয়োজিত নির্বাচনী সমাবেশ ও মিছিলে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্য সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আজকের এই বিশাল মহিলা সমাবেশ ও মিছিল প্রমাণ করে নারীরা আর নীরব নয়।

বিগত সরকারের আমলে নারীরা সবচেয়ে বেশি অবহেলা, বঞ্চনা ও প্রতারণার শিকার হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সংসারের চাপ, সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় নারী সমাজ আজ দিশাহারা। বিএনপি ক্ষমতায় এলে নারীর নিরাপত্তা, মর্যাদা ও অর্থনৈতিক ক্ষমতায়ন, সন্তানকে সুশিক্ষিত, কর্মসংস্থান, নিশ্চিত করা হবে।

তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে নারী হবে উন্নয়নের সমান অংশীদার।

শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় নারীদের জন্য বিশেষ ও কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এই অঞ্চলের নারীরা যুগের পর যুগ অবহেলিত থেকেছে। মেয়েদের শিক্ষা, চিকিৎসা, নিরাপদ চলাচল ও সম্মানজনক জীবনের নিশ্চয়তা দেওয়া আমার অঙ্গীকার। জনগণের ভোটে নির্বাচিত হলে সংসদে আমি এই এলাকার নারী সমাজের দাবি জোরালোভাবে তুলে ধরব।

ধানের শীষ প্রতীকে ভোট মানে নারীর অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ রক্ষার পক্ষে ভোট। নারী সমাজের ঐক্যবদ্ধ শক্তিই আসন্ন নির্বাচনে পরিবর্তনের মূল চালিকাশক্তি হবে।

এসকে/টিএ

মন্তব্য করুন