নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম

নির্বাচনী জনসভায় পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের শালপা কলির প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে অভ্যুত্থান-পরবর্তী প্রজন্ম কাউকে আর স্বৈরাচার হতে দেবে না। এই প্রজন্ম নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেবে না, কাউকে ছেড়ে কথা বলা হবে না। একই সঙ্গে বিএনপি মাঠের অবস্থান ভালো না দেখে টাকা নিয়ে মাঠে নেমেছে বলেও অভিযোগ করেন সারজিস।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার জগদল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, প্রশাসন যদি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে প্রশাসনকে চেয়ার ছেড়ে দিতে হবে। গণঅভ্যুত্থানের বিপ্লবী জনতা নিজেরাই ব্যবস্থা নিবে, কোনো ছাড় দেবে না।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আরও বলেন, একটা অভ্যুত্থান হয়েছে। হাজারের অধিক মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। তখন যে নেতারা লন্ডনে আরামের ঘুম ঘুমিয়েছে, তারা কখনো এই বাংলাদেশের যোগ্য নেতা হতে পারে না। আমরা স্পষ্ট করে বলি, আমরা বলা শুরু করলে আপনারা আর বলার মতো কিছু পাবেন না।

বিএনপি ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সারজিস বলেন, তারেক রহমান এসে বললেন, আই হ্যাভ এ প্ল্যান। আমরা খুশি হইলাম, ভাবলাম হয়তো অনেক বড় প্ল্যান আছে।

কিন্তু প্ল্যান যে এত বড়, সেটা আমরা বুঝি নাই। আপনার অনুপস্থিতিতে নেতাকর্মীরা এসব করেছে। কিন্তু আমরা যখন দেখলাম, আপনার উপস্থিতিতে আপনার সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের হত্যা করছে, তখন আমরা জানতে চাই–আপনার পরিকল্পনা কী?

তারেক রহমানের উদ্দেশে তিনি আরও বলেন, আপনি বাংলাদেশে আসবেন এবং নতুন রাজনীতি করবেন- আমাদেরও অনেক আশা ছিল। আমরা চাই বিএনপির মতো একটা রাজনৈতিক দল থাকুক। কারণ একটা প্রতিযোগিতা তো হওয়া দরকার। কিন্তু আমরা যখন দেখলাম, আপনি মনোনয়ন দেওয়ার সময় ১৫ জন ঋণখেলাপিকে মনোনয়ন দিয়েছেন। যারা এমপি হওয়ার আগে ব্যাংকে থাকা জনগণের ৬ হাজার কোটি টাকা লুটপাট করেছে। আপনি যদি লুটপাট করা ব্যক্তিদের মনোনয়ন দিতে পারেন, তাহলে ক্ষমতায় যাওয়ার পর কত কোটি টাকা লুটপাট করতে চান? আমরা আপনার পরিকল্পনাটা জানতে চাই–বলেও উল্লেখ করেন তিনি।

হুঁশিয়ারি দিয়ে সারজিস বলেন, ভোটে যে হাত একটি ভোট চুরি করতে চাইবে–সেই হাতকে সেখান থেকে সরাসরি হাসপাতালে যেতে হবে। আর কোনো উপায় থাকবে না। মনে রাখবেন, এই একটি নির্বাচনের জন্য হাজার ভাই জীবন দিয়েছে। যে এই বাংলাদেশে মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান আর অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। 

টিজে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026