যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক
ছবি: সংগৃহীত
০৭:১১ এএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
রকিং স্টার যশ ও কিয়ারা আডবানির জুটি এবার পর্দায় আনতে চলেছে এক জমজমাট নৃত্যসংখ্যা। বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’-এ এই বিশেষ গানের শুটিং ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। সিনেমাসংশ্লিষ্ট সূত্রের খবর, বড় বাজেট, ঝলমলে দৃশ্যায়ন ও তারকাদের দুর্দান্ত উপস্থিতিতে গানটি হতে চলেছে ছবির অন্যতম আকর্ষণ।

যশের স্বভাবসুলভ দাপুটে উপস্থিতি আর কিয়ারা আডবানির গ্ল্যামার মিলিয়ে এই নৃত্যসংখ্যাকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে। দর্শকমহলের ধারণা, মুক্তির আগেই গানটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছতে পারে। ছবির নির্মাতারা গানটির মাধ্যমে দর্শকদের জন্য বাড়তি চমক রাখতে চাইছেন, যাতে পর্দায় দেখার আগেই আলোচনার কেন্দ্রে উঠে আসে ‘টক্সিক’। সব মিলিয়ে যশ ও কিয়ারার এই নাচের দৃশ্য যে মুক্তির পর দর্শকদের উন্মাদনা আরও বাড়াবে, তা বলাই যায়।
ইউটি...