© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ অভিনেত্রী নাজনীন হাসান চুমকীর জন্মদিন

শেয়ার করুন:
আজ অভিনেত্রী নাজনীন হাসান চুমকীর জন্মদিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩১ এএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
অভিনেত্রী নাজনীন হাসান চুমকীর জন্মদিন আজ। তিনি চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন।

চুমকি চুয়াডাঙ্গায় তার প্রাথমিক জীবন অতিবাহিত করেন। সেখানে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি অভিনয়ে পা রাখেন মঞ্চনাটকের মাধ্যমে। ১৯৯২ সালে তিনি মঞ্চে অভিনয় শুরু।

২০০৬ সালে ঘানি চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার অন্য চলচ্চিত্রের মধ্যে ‘লালন’ উল্লেখ্যযোগ্য।



১৯৯৬ সালে চুমকি উচ্চ শিক্ষার জন্য ঢাকায় আসেন এবং জগন্নাথ কলেজে (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ভর্তি হন। পরে ১৯৯৯ সালে যেতে যেতে অবশেষে নাটকের মধ্য দিয়ে ছোটপর্দায় অভিষেক ঘটে তার, নাটকটির পরিচালক ছিলেন অনন্ত হীরা। যদিও চুমকি মঞ্চকে বেশি ভালোবাসতেন তাই প্রথমে টিভি নাটকে অভিনয় করতে আগ্রহী ছিলেন না।

নাজনীন হাসান চুমকি একাধারে চলচ্চিত্র অভিনেত্রী, লেখিকা, ও পরিচালক। তার লেখা, পরিচালিত ও অভিনীত প্রথম নাটকটির নাম ছিল পারিজাত।

নাটক ছাড়াও চুমকি একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

পিআর/এসএন

মন্তব্য করুন