© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমির হামজা

শেয়ার করুন:
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমির হামজা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪২ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামীর আমির এনামুল হক।

তিনি জানান, বেলা ১১টা পর্যন্ত তিনি তার আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এরপর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. হোসেন ইমাম জানান খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত। দ্রুতই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

কেএন/এসএন

মন্তব্য করুন