© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিশির মনিরকে সমর্থকের স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার

শেয়ার করুন:
শিশির মনিরকে সমর্থকের স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৪ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার দিয়েছেন এক সমর্থক। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শাল্লা শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ঐক্য ও সম্প্রীতির সমাবেশে’ এই উপহার তুলে দেওয়া হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিশির মনির বলেন, দিরাই-শাল্লার মানুষ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে হাওর এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করব। আজকের এই সমাবেশে আপনারা দেখেছেন একজন মসজিদের ইমাম, একজন মন্দিরের পুরোহিত, একজন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, একজন মুক্তিযোদ্ধা এবং একজন জুলাই যোদ্ধা- সবাই একসঙ্গে দাঁড়িয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি এই ঐক্যকে ঠেকানোর মতো শক্তি কারও নেই।

তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব হলো হিন্দু-মুসলমান সবাইকে এক কাতারে এনে জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক মডেল তৈরি করা। এই ঐক্য ও সম্প্রীতির মাধ্যমেই উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিশির মনিরের সমর্থকরা উপস্থিত ছিলেন।

এসকে/টিএ

মন্তব্য করুন