© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমার ওপরে হামলা আসতে পারে: গণঅধিকার প্রার্থী মল্লিকা

শেয়ার করুন:
আমার ওপরে হামলা আসতে পারে: গণঅধিকার প্রার্থী মল্লিকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫২ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদর আংশিক) আসনের গণঅধিকার প্রার্থী মোছা. মল্লিকা খাতুন সাংবাদিকদের বলেছেন, নির্বাচনে আমি জয়ের ব্যাপারে আশাবাদী, সেই জায়গা থেকে আমার ওপরে হামলা আসতে পারে। আপনারা একটু সঠিকভাবে পর্যবেক্ষণ করবেন। যাতে মানুষ সঠিকভাবে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তার মূল্যবান ভোটটি সঠিকভাবে সঠিক মানুষকে দিতে পারে। আপনাদের পর্যবেক্ষণে ত্রুটি রাখবেন না।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সীমান্ত বাজার এলাকায় সাংবাদিকদের তিনি এসব বলেন।

মোছা. মল্লিকা খাতুন বলেন, আমি বিভিন্ন জায়গা থেকে হুমকির শিকার হয়েছি। অনেক জায়গা থেকে আমার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। আমার যে টিম কাজে গিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে কথা বলা হয়েছে। কিন্তু আমি মাঠে নেমেছি, মানুষের ভালোবাসা নিয়ে, কোনো দলকে নির্ভর করে নয়। কাজেই দলের সাথে আমার বিরোধ নেই, থাকবেও না।

গণঅধিকারের এই প্রার্থী বলেন, আমি সাধারণ জনগণকে একটি কথা বলতে চাই, আমায় যে ভালোবাসা দিয়েছেনে, সে ভালোবাসার জন্য আমি মরতেও রাজি। আমি শেষ পর্যন্ত অর্থাৎ ১২ তারিখ পর্যন্ত আমার গণঅধিকারের টিম নিয়ে ট্রাক প্রতীক নিয়ে মাঠে থাকবে। এটা আমাদের শেষ মেসেজ, এটা নড়চড় হবে না। আমরা কোনো দলের সাথে লিয়াজো করিনি, করবও না। আমরা ট্রাক প্রতীক নিয়ে শেষ পর্যন্ত মাঠে থাকব ইনশাল্লাহ।

সংসদ সদস্য পদপ্রার্থী মল্লিকা খাতুন আরও বলেন, আমি প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। আমি যেহেতু সাধারণ পরিবারের সন্তান, আমি সাধারণভাবে মানুষের কাছে গিয়েছি, মানুষ আমাকে যথেষ্ট সাড়া দিয়ে আপন করে নিয়েছে। আমি শতভাগ আশাবাদী, মানুষ যোগ্য মানুষকে গ্রহণ করবে।

তিনি আরও বলেন, আমি বিজয়ী হলে প্রতিটি পদে পদে আমার দায়বদ্ধতা থাকবে। সংসদে যাওয়ার আগে আমি আমার এলাকার মানুষকে নিয়ে বসবো। তাদের সমস্যাগুলো শুনে, সেইসব সমস্যা সমাধানের চেষ্টা করব। পাশাপাশি নদী শাসন করব, নাব্যতা বজায় রেখে সারাবছর নদী পারাপারে ব্যবস্থা করব। কৃষিক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া দিয়ে উন্নয়নের বিষয়ে জোড় দেব।

এসকে/টিএ

মন্তব্য করুন