© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পটুয়াখালী-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকারের প্রার্থী

শেয়ার করুন:
পটুয়াখালী-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকারের প্রার্থী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৩ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও পটুয়াখালী-৪ আসনের গণধিকার পরিষদের মনোনীত প্রার্থী রবিউল হাসান। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এসময় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনসহ গণধিকার পরিষদ ও বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই সময় এবিএম মোশাররফ হোসেনকে ৫ শ' নেতাকর্মী নিয়ে পূর্ন সমর্থন জানান ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমান।

সংবাদ সম্মেলনে রবিউল হাসান জানান, পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে তিনি সরে দাঁড়িয়েছেন এবং ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসকে/টিএ

মন্তব্য করুন