© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১২ ফেব্রুয়ারি হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন : ব্যারিস্টার ফুয়াদ

শেয়ার করুন:
১২ ফেব্রুয়ারি হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন : ব্যারিস্টার ফুয়াদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৫ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ও ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের বাবুগঞ্জ কলেজ গেটে গণমিছিল শেষে নির্বাচনি পথসভায় তিনি এ মন্তব্য করেন।

ফুয়াদ বলেন, ১২ ফেব্রুয়ারি হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এ ভোটযুদ্ধের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে। দেশ নিয়ে ১১ দলীয় জোটে জামায়াত যে পরিকল্পনা ঘোষণা করেছে তা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করতে চায় জামায়াত। যার ফলে দেশে কোনো বেকার থাকবে না।

ক্ষমতায় গেলে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় বিভিন্ন খাতে উন্নয়নসহ নারীর ক্ষমতায়ন, কৃষকদের সহায়তা, চিকিৎসা সেবা বাস্তবায়নের প্রতিশ্রুতি তুলে ধরেন ১১ দলীয় জোটের এই নেতা।

এ সময় আরো বক্তব্য দেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুল ইসলাম অলিদ, বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট রুহুল আমিন খায়ের, উপজেলা জামায়াতে সাধারণ সম্পাদক আবদুস সালাম মাঝি প্রমুখ।

আইআর/টিএ

মন্তব্য করুন