© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দলের বাইরে গিয়ে এমপি-মন্ত্রী, এমনকি প্রেসিডেন্টও হারিয়ে গেছে: হাবিব-উন-নবী সোহেল

শেয়ার করুন:
দলের বাইরে গিয়ে এমপি-মন্ত্রী, এমনকি প্রেসিডেন্টও হারিয়ে গেছে: হাবিব-উন-নবী সোহেল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৭ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, মানুষ টাকার কাছে বিক্রি হয় না। আদর্শের কাছে, নীতির কাছে বিক্রি হয়। দলের বাইরে গিয়ে এমপি, মন্ত্রী, এমনকি প্রেসিডেন্ট পর্যন্ত হারিয়ে গেছে।

তিনি বলেন, দুধের স্বাদ ঘোলে মিটবে না। আপনারা আওয়াজ তুলুন, ভোট দেবেন কিসে, ধানের শীষে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল এসব কথা বলেন।

হাবিব-উন-নবী খান সোহেল বলেন, এ দেশের সৌর শক্তি তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হলে গফরগাঁওয়ে উন্নয়নের আলো ছড়াবে বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু। ধানের শীষে ভোট দিন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শরীক হোন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম আরজু, পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, নজেলা বিএনপির সাবেক নেতা স্বপন চৌধুরী, শ্রমিক নেতা আব্দুল গফুর প্রমুখ।

টিজে/টিএ 

মন্তব্য করুন