© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করার আহ্বান চরমোনাই পীরের

শেয়ার করুন:
হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করার আহ্বান চরমোনাই পীরের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৯ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। গতকাল রবিবার বিকেলে ভোলার চরফ্যাশনের টিবি স্কুল মাঠে ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম এই আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, ‘এখন যারা বলে আমরা শরিয়াহ আইন বাস্তবায়ন করব না, প্রচলিত আইনে দেশ চালাব। আসলে বাস্তবতা হলো তাদের বাহ্যিকভাবে দেখতে সুন্দর, তবে ভেতরটা হলো মাকাল ফল।

আমি ধিক্কার সহকারে বলছি, এই দেশ যখন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল, আপনারা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে সেই দুর্নীতিবাজদের অংশীদার ছিলেন। এ দায় কোনোক্রমেই আপনারা এড়াতে পারবেন না।’

রেজাউল করীম বলেন, ‘৫৪ বছরে বারবার সরকারের পরিবর্তন দেখেছি। কিন্তু আমরা যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ভোট দিয়েছি, বাস্তবে সেটির প্রতিফলন হতে দেখিনি। এখন পরিবর্তনের জন্য একটাই নীতি আদর্শ সেটি হলো ইসলাম, এটি কালজয়ী নীতি আদর্শ। আমরা শরিয়াহ বলে থাকি, অনেকে শরিয়াহ শুনলে ভয় পায়। ইসলাম মানেই শরিয়াহ, রোজা, নামাজ, হজ, জাকাতসহ ইসলামের যত বিধি-বিধান রয়েছে, সবই শরিয়াহর অন্তর্ভুক্ত।’

এমআর/টিএ 


মন্তব্য করুন