© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার দিলেন সমর্থক

শেয়ার করুন:
শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার দিলেন সমর্থক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪২ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সুনামগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার দিয়েছেন আমির হোসেন নামে এক সমর্থক। তিনি শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামের বাসিন্দা।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় শাল্লা শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ঐক্য ও সম্প্রীতির সমাবেশে’ এই উপহার তুলে দেওয়া হয়। সমাবেশকালে এই সমর্থক শিশির মনিরের হাতে প্রতীকী এই স্বর্ণের দাঁড়িপাল্লা তুলে দিলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

ঐক্য ও সম্প্রতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিশির মনির বলেন, দিরাই-শাল্লার মানুষ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে হাওর এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করব। তিনি বলেন, আজকের এই সমাবেশে আপনারা দেখেছেন একজন মসজিদের ইমাম, একজন মন্দিরের পুরোহিত, একজন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, একজন মুক্তিযোদ্ধা এবং একজন জুলাই যোদ্ধা-সবাই একসঙ্গে দাঁড়িয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই ঐক্যকে ঠেকানোর মতো শক্তি কারও নেই।

ঐক্য ও সম্প্রীতি সমাবেশে একসাথে মঞ্চে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা, ইমাম, পুরোহিত, কৃষক, শ্রমিক, শিক্ষক, প্রবাসী, তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী সবাই ঐক্যের বার্তা পৌছে দেন।

কেএন/এসএন

মন্তব্য করুন