© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনুষ্কার সঙ্গে এক মঞ্চে অরিজিৎ সিং

শেয়ার করুন:
অনুষ্কার সঙ্গে এক মঞ্চে অরিজিৎ সিং

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫০ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রবিবার সন্ধ্যায় সুরের জাদু ছড়িয়ে দিলেন কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের কন্যা অনুষ্কা শঙ্কর, প্লেব্যাক থেকে অবসর নেওয়া অরিজিৎ সিং এবং তবলা বাদক বিক্রম ঘোষ। তিন দশক দীর্ঘ সঙ্গীতজীবনের পূর্তিতে অনুষ্কা ভারতের ‘ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে কলকাতায় উপস্থিত হন।



অনুষ্কা মঞ্চে উঠেই জানান, ১৪ বছর বয়সে এই স্টেডিয়ামে প্রথম পারফর্ম করেছিলেন তিনি, আর ৩০ বছর পর ফিরে এসে সেই স্মৃতি রোমন্থন করলেন। অরিজিৎ সিংও নিজের অংশের গান পরিবেশন করে ভক্তদের মুগ্ধ করেন। অনুষ্কা ও অরিজিতের যুগলবন্দিতে দর্শকরা অভিভূত হন।

উল্লেখ্য, আগেই সংবাদ প্রতিদিন ডিজিটাল জানিয়েছিল অনুষ্কা–অরিজিতের একসঙ্গে পারফর্মের খবর। এর আগেও তারা পারফর্ম করেছেন, তবে সেবার অনুষ্ঠানটি ছিল তারকা গায়কের প্রধান অংশ।

পিআর/এসএন

মন্তব্য করুন