© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিছিয়ে যেতে পারে সালমানের 'ব্যাটল অফ গালওয়ান' ছবির মুক্তি!

শেয়ার করুন:
পিছিয়ে যেতে পারে সালমানের 'ব্যাটল অফ গালওয়ান' ছবির মুক্তি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৩ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সালমানের ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির মুক্তি পিছিয়ে যেতে পারে, অনুরাগীদের অপেক্ষা বাড়ছে

বলিউড সুপারস্টার সালমান খানের বহু প্রতীক্ষিত দেশাত্মবোধক ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ এবার আবার সময়সাপেক্ষ জটিলতার মধ্যে। ছবির শুটিং এখনও কিছু অংশ বাকি থাকায় এবং প্রোডাকশন কাজ শেষ করতে আরও সময় লাগায় মুক্তির দিন নির্দিষ্ট করা যায়নি। স্বাধীনতা দিবসকে আপাতত সম্ভাব্য মুক্তির লক্ষ্য হিসেবে ধরা হলেও, নিশ্চিত ঘোষণা এখনও হয়নি।



ছবিটি ২০২০ সালের গালওয়ান সংঘাতের পটভূমিতে নির্মিত। সালমানকে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে, যেখানে তিনি ভারতীয় সেনাকে নেতৃত্ব দিয়েছেন। জাওয়ানের চরিত্রের জন্য সলমন নিত্যদিন প্রেশার চেম্বারে শারীরিক কসরত এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছেন।

ছবির টিজার প্রকাশিত হওয়ার পরেই বিতর্ক সৃষ্টি হয়। চিনা মিডিয়া দাবি করেছে, সিনেমা ভারতীয় জাতীয়তাবাদের উসকানি দেয় এবং চীনা সেনাকে কলঙ্কিত করছে। এর মধ্যেই ছবির ‘মাতৃভূমি’ গান দর্শককে মোহিত করেছে।

পিআর/এসএন


মন্তব্য করুন