ভ্রমণ আমাকে বিনয়ী হতে শেখায় : রণবীর সিং
ছবি: সংগৃহীত
০১:১১ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউড অভিনেতা রণবীর সিং এখন সাফল্যের চূড়ায়। তার সাম্প্রতিক সিনেমা ধুরন্ধর বক্স অফিসে বাজিমাত করেছে। গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবিতে তার সাথে অভিনয় করেছেন অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল ও সঞ্জয় দত্তের মতো তারকারা। বর্তমানে তিনি ছবিটির দ্বিতীয় কিস্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ব্যস্ততা আর খ্যাতির মাঝে নিজের মানসিক প্রশান্তি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন রণবীর। তিনি জানান, জীবনের গতি যখন খুব বেশি বেড়ে যায় এবং সব কিছু যখন পাগলাটে মনে হয়, তখন তিনি একটু স্থিরতা ও নীরবতা খোঁজেন।

রণবীর জানান, দুবাইয়ের আবুধাবি তার অত্যন্ত প্রিয় একটি জায়গা। যখনই তিনি মানসিক চাপে থাকেন বা নিজেকে সময় দিতে চান, তখন তিনি সেখানে চলে যান।
আল আইন ওসিসে হাঁটাহাঁটি করা বা সাদিয়াত বিচ ক্লাবের পুলের ধারে বিশ্রাম নেওয়া তাকে নতুন করে শক্তি জোগায়।
পর্দায় চঞ্চল ও এনার্জেটিক হিসেবে পরিচিত হলেও, রণবীর জানান যে ভ্রমণ তার ভেতরের শান্ত ও কৌতূহলী দিকটিকে জাগিয়ে তোলে। বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ ও সংস্কৃতি নিয়ে পড়ার কারণে বিভিন্ন দেশের মানুষ ও তাদের সংস্কৃতি সম্পর্কে জানার প্রতি তার প্রবল আগ্রহ রয়েছে। রণবীরের মতে, ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে।
এটি মানুষকে বুঝতে শেখায় যে এই পৃথিবীটা কত বিশাল আর আমাদের ব্যক্তিগত জগতটা কত ছোট।
ভ্রমণের ক্ষেত্রে রণবীর সাধারণত আগে থেকে পরিকল্পনা করতে পছন্দ করেন, তবে মাঝেমধ্যে মেজাজ অনুযায়ী তাৎক্ষণিক সিদ্ধান্তও নেন।
সূত্র : এনডিটিভি
পিআর/এসএন