© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাইফ-অমৃতার বিচ্ছেদের কারণে ‘দ্বিগুণ বঞ্চিত’ হন শর্মিলা ঠাকুর

শেয়ার করুন:
সাইফ-অমৃতার বিচ্ছেদের কারণে ‘দ্বিগুণ বঞ্চিত’ হন শর্মিলা ঠাকুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০২ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং এর বিচ্ছেদ পুরো পরিবারের জন্যই ছিল কঠিন সময় এমনটাই জানিয়েছেন সাইফের মা ও বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’র আট মৌসুমে ছেলে সাইফ আলী খানের সঙ্গে উপস্থিত হয়ে সাইফ-অমৃতার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে নানা অজানা গল্প বলেছিলেন শর্মিলা ঠাকুর।

শোতে করণ জোহর মজার ছলে বলেন, ‘সাইফ একবার অমৃতা সিংয়ের বাড়িতে যান আর সেখানে একেবারেই থেকে যান। শেষে তাদের সম্পর্কটি হঠাৎ বিয়েতে গড়ায়।’

অমৃতা- সাইফের হঠাৎ বিয়ে নিয়ে শর্মিলা ঠাকুর জানান, ‘আমি তখন মুম্বাইয়ে একটি কাজে গিয়েছিলাম। সাইফ আমার সঙ্গে দেখা করে জানায়, তার কিছু বলার আছে। বিয়ের কথা শোনার পর আমি চুপ করে যাই। ওকে বলেছিলাম, এ নিয়ে পরে কথা হবে।’

এরপর তিনি স্বামী টাইগার পাতৌদিকে ফোন করেন। ফোনের ওপারে দীর্ঘ নীরবতা ছিল। শর্মিলা জানান, এরপর তিনি অমৃতা সিংয়ের সঙ্গে দেখা করেন। তবে তখনও তিনি বেশ অবাক ছিলেন এত অল্প বয়সে হঠাৎ বিয়ে কীভাবে।

এই প্রসঙ্গে সাইফ বলেন, ‘তার কাছে বিয়েটা যেন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো ছিল। তিনি তখন নিরাপত্তা আর নিজের একটা সংসার খুঁজছিলেন।’





শর্মিলা ঠাকুর বলেন, ‘সাইফ ও অমৃতার মধ্যে অনেক মিল ছিলো। দুজনেই খুব হাসিখুশি, ঠাট্টা-তামাশা করতেন। একসঙ্গে থাকলে চারপাশে অনেক হাসি-আনন্দ থাকত।’

শোতে শর্মিলা ঠাকুর জানান, ‘সাইফ ও অমৃতার বিচ্ছেদের সময় পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছিল। তখন তাদের ছেলে ইব্রাহিম আলি খান মাত্র তিন বছরের। পরিবারের সবাই বিশেষ করে সাইফের বাবা মনসুর আলি খান পাতৌদি ইব্রাহিমকে খুব ভালোবাসতেন। বিচ্ছেদের পর নাতির সঙ্গে সময় কাটানোর সুযোগ থেকে বঞ্চিত হন তিনি।

শর্মিলা বলেন, ‘এই বিচ্ছেদে আমরা দ্বিগুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। একদিকে অমৃতাকে হারিয়েছি অন্যদিকে দুই সন্তানকেও কাছে পাইনি। তাই নিজেকে দ্বিগুণভাবে বঞ্চিত মনে হয়েছিল।’

উল্লেখ্য, ১৯৯১ সালে সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের বিয়ে হয়। দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০০৪ সালে বিচ্ছেদ হয় তাদের। এই দম্পতির দুই সন্তান অভিনেত্রী সারা আলি খান ও ছেলে ইব্রাহিম আলি খান।

পরবর্তীতে ২০১২ সালে সাইফ আলী খান বিয়ে করেন কারিনা কাপুরকে। তাদের সংসারে রয়েছে দুই পুত্র তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খান।

পিআর/এসএন

মন্তব্য করুন