© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রাক্তন প্রেমিকার সঙ্গে চেহারায় মিল লুইস হ্যামিল্টনের!

শেয়ার করুন:
প্রাক্তন প্রেমিকার সঙ্গে চেহারায় মিল লুইস হ্যামিল্টনের!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৪ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
প্রেমের মাসে তারকাদের সম্পর্ক নিয়ে জল্পনা নতুন কিছু নয়, তবে বিশ্ববিখ্যাত দুই তারকার নাম জড়িয়ে পড়লে কৌতূহলের পারদ যেন আরও একটু চড়েই বসে। সম্প্রতি এমনই এক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন ও রিয়্যালিটি শো তারকা কিম কার্ডাশিয়ান। সমাজমাধ্যম জুড়ে এখন একটাই প্রশ্ন বন্ধুত্ব, না কি তার চেয়েও বেশি কিছু?

সম্প্রতি একটি ফুটবল ম্যাচে বিশেষ অতিথিদের জন্য সংরক্ষিত আসনে পাশাপাশি বসে খেলা দেখতে দেখা যায় লুইস ও কিমকে। সেই মুহূর্তের একটি দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় গুঞ্জন। চোখে চোখ রাখা, মাঝেমধ্যে কথোপকথন, আবার খেলার ফাঁকে দু’জনের হালকা হাসি সব মিলিয়ে অনুরাগীদের একাংশের ধারণা, এই উপস্থিতিই যেন তাঁদের সম্পর্কের এক নিঃশব্দ স্বীকৃতি। যদিও ঘনিষ্ঠ মহলের দাবি, বাস্তবে তাঁরা কেবলই ভালো বন্ধু, বন্ধুত্বের স্বাভাবিক মুহূর্তই ক্যামেরায় ধরা পড়েছে, যার ভিন্ন অর্থ খুঁজছেন অনেকে।



তবে বিতর্ক থেমে নেই সেখানেই। সমাজমাধ্যমের একাংশ আবার এই সম্ভাব্য জুটিকে সহজভাবে মেনে নিতে পারছেন না। তাঁদের মতে, কিমের অতীত সম্পর্ক ও একাধিক বিচ্ছেদের ইতিহাস নতুন করে প্রশ্ন তুলছে। কেউ কেউ আবার ভিন্ন যুক্তিও সামনে এনেছেন। তাঁদের দাবি, কিমের চেহারার সঙ্গে লুইসের প্রাক্তন বান্ধবীর বেশ মিল রয়েছে। সেই সাদৃশ্যই কি লুইসকে আকৃষ্ট করেছে? এমন জল্পনাও ভেসে বেড়াচ্ছে অনলাইনের আলোচনায়।

অন্যদিকে কিম কার্ডাশিয়ানের ব্যক্তিগত জীবন বরাবরই ছিল আলোচনার কেন্দ্রে। সঙ্গীত প্রযোজক ডেমন থমাসের সঙ্গে প্রথম বিয়ে, তারপর বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিস, এবং পরে র‍্যাপ সংগীতশিল্পী কানইয়ে ওয়েস্ট প্রতিটি সম্পর্কই শেষ হয়েছে বিচ্ছেদে। তবু প্রতিবারই নতুন করে জীবন শুরু করেছেন তিনি। ফলে লুইসের সঙ্গে তাঁর নাম জড়ানোয় বিস্ময়ের পাশাপাশি কৌতূহলও কম নয়। তবে এত আলোচনা, এত জল্পনার মাঝেও এখনো পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি এই দুই তারকার কেউই। ফলে বন্ধুত্ব না প্রেম উত্তরের অপেক্ষাতেই রয়ে গেছেন অনুরাগীরা।

পিআর/এসএন

মন্তব্য করুন