বিগত ১৬ বছর নির্বাচনের নামে তামাশা দেখেছি: তারেক রহমান
ছবি: সংগৃহীত
০৩:২০ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
বিগত ১৬ বছর নির্বাচনের নামে তামাশা দেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এখন আমাদের রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। আমাদের প্রায় ২০ কোটি মানুষের দেশ। এর মধ্যে যুব ও তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঢাকা-১৭ আসনে বনানী মাঠে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজ সংসদীয় আসনে তারেক রহমান বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে শিখেছি; তারা বলতেন এবং করেছেন। আমাদের দেশকে আমাদের গড়ে তুলতে হবে। অন্য কেউ করে দেবে না। তাই আসুন সবাই ঐকবদ্ধভাবে নিজের দেশকে গড়ে তুলি।
তিনি আরও বলেন, বেকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থান করতে হবে। এত যুবক বেকার রেখে দেশকে পুনর্গঠন করা যাবে না। দেশে বিদেশে ব্যাপকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাদের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে দেশে-বিদেশে কাজ করে বেকারত্ব ঘোচাতে পারেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, যারা প্রবাসে কাজ করতে যান তাদের অর্থ সংগ্রহ করতে বাড়িজমি বিক্রি করে যেতে হয়। আমরা ইনশাআল্লাহ সরকারে আসলে তাদের জন্য স্বল্প ঋণ দেয়ার ব্যবস্থা করবো। যেন তারা দেশের জন্য গঠনমূলক কাজ করতে পারেন।
বক্তব্য শেষে তারেক রহমান নিজ নির্বাচনী আসনে জনসভায় ভোটারদের কাছে ভোট চান।
কেএন/এসএন