© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাউজার, টি-শার্ট পরা ছবি নিয়ে ডিএমপি কমিশনারের ব্যাখ্যা

শেয়ার করুন:
ট্রাউজার, টি-শার্ট পরা ছবি নিয়ে ডিএমপি কমিশনারের ব্যাখ্যা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৮ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীদের যমুনা অভিমুখে যাত্রা ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে টি-শার্ট ও ট্রাউজার পরেই মাঠে নামেন ঢাকা মহানগর কমিশনের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তার এ ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এবার সেই অবস্থার ব্যাখা দিলেন ডিএমপি কমিশনার।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি তো ইনফর্মাল ড্রেসে বাসায়, ছুটির দিন চুল কাটছিলাম, যখন শুনলাম আন্দোলনকারীরা যমুনায় ঢুকে পরেছে, তখন কোনোরূপ প্রস্তুতি না নিয়েই ছুটে এসেছি, এসে দেখি অবস্থা ভয়াবহ।’

তিনি উপস্থিতদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘নির্বাচনের পাঁচ-ছয়দিন আগে, যেখানে কেন্দ্রীয় সরকার প্রধান থাকেন, যেখানে ১৪৪ ধারা জারি থাকে, সেখানে যদি আন্দোলনকারীরা ঢুকে পড়ে; তখন পুলিশ কমিশনারের বসে থাকার কোনো সুুযোগ আছে কী?’

তিনি আরও জানান, প্রথম আলো-ডেইলি স্টারে হামলার সময় ট্রাফিক জ্যামের কারণে পুলিশ পাঠানো যায়নি।

আইকে/টিএ

মন্তব্য করুন