© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু

শেয়ার করুন:
টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৫ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
টাঙ্গাইল-৫ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনী গণমিছিলে এসে অসুস্থ হয়ে দুই সমর্থকের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনা এ ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা এলাকার জনাব আলী এবং অপরজন ছোনাট গ্রামের জিয়াউর রহমান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রচারণার শেষ দিনে টাঙ্গাইলের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের আখেরী মিছিলে বিভিন্ন এলাকা থেকে শহরের পৌর উদ্যানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জমায়েত হতে থাকেন কর্মী সমর্থকরা। উপজেলার ছিলিমপুর ও ছোনাট এলাকা থেকেও ২টি মিছিল আসে। মিছিলে আসা ২ কর্মী হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় একজন হৃদরোগে আক্রান্ত হন এবং অপরজনের ডায়াবেটিসের মাত্রা হঠাৎ কমে যায়। পরে তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শোক প্রকাশ করেছে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এছাড়াও তিনি নিহতদের পরিবারের পাশে সব সময় থাকার জন্য আশ্বাস দিয়েছেন।

এমআই/টিকে

মন্তব্য করুন