© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোটের দিন সবার মোবাইল প্রস্তুত রাখতে বললেন নাসীরুদ্দীন পাটোয়ারী

শেয়ার করুন:
ভোটের দিন সবার মোবাইল প্রস্তুত রাখতে বললেন নাসীরুদ্দীন পাটোয়ারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৭ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন সবার মোবাইল প্রস্তুত রাখতে বলেছেন ঢাকা-৮ আসনে 'ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট' মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, আগামী ১২ তারিখ আপনারা সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের একেকটি মোবাইল একেকটি টিভি স্টেশনের ভূমিকা পালন করবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর পাদদেশে নির্বাচনী গণমিছিল শুরুর আগে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে রুদ্ধ করার জন্য অনেক প্রচেষ্টা চালানো হয়েছে। আমাদের মা বোনদের পেটে লাথি মারা হয়েছে, কাউকে দা দিয়ে কোপ দেওয়া হয়েছে।

কারো মাথায় পাথর নিক্ষেপ করা হয়েছে, কারো বোরকা ধরে টান দেওয়া হয়েছে, কাউকে খুন করা হয়েছে। আজকেও আমাদের নির্বাচনী একটি ক্যাম্পে চাপাতি ছুরি দিয়ে চারজন ভাইকে আহত করে তারা পালিয়ে গেছে।

তিনি বলেন, আগামী ১২ তারিখ এগারো দলীয় জোটের নেতৃত্বে জামায়াতের কোনো সরকার হবে না। এনসিপির সরকার হবে না। বাংলাদেশের ১৮ কোটি মানুষের সরকার গঠন হবে বাংলাদেশে। একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে। যেখানে আপনার সন্তান নিরাপদ থাকবে। আপনার সন্তান ভালো শিক্ষা ব্যবস্থা পাবে। আপনার আব্বু-আম্মু ভালো একটি স্বাস্থ্য ব্যবস্থা পাবে।

আপনারা জানেন আমরা ১১ দলীয় জোট গঠন করেছি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে ভারতের চোখে চোখ রাখার জন্য। আমরা বলতে চাই বাংলাদেশের ১৮ কোটি মানুষের জীবন যাবে, তবুও এক সেকেন্ডের জন্য ভারতের বিজেপির কাছে আমরা মাথা নত করব না। এখানে ইসলামকে রক্ষার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আজাদির এই লড়াই চলছে, চলবে। আমরা যতদিন জীবিত আছি ইনসাফের রাজত্ব কায়েম করবোই করবো।

এমআই/টিএ

মন্তব্য করুন