© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না: রিজভী

শেয়ার করুন:
জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না: রিজভী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৭ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, টেলিভিশন খুললেই বিষোদগার করা হচ্ছে, বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে নানা কথাবার্তা বলছেন। কিন্তু আপনাদের মধ্যে এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই। জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামের জন্ম হতো না। বাংলাদেশের মাটিতে জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারতো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রিত্বের স্বাদ পেতেন না।

সোমবার (৯ জানুয়ারি) বিকালে কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে ভোট চাইতে গিয়ে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগা মাঠে তিনি এসব কথা বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, এখন আল জাজিরায় সাক্ষাৎকারে বলেন, মেয়েরা আসতে পারবে, এমপি-টেমপি হতে পারবে, সর্বোচ্চ পদে যেতে পারবে না। রাষ্ট্রের প্রধান হতে পারবে না।

জামায়াতের আমির হতে পারবে না। বিএনপির চেয়ারপারসনের আন্ডারে মন্ত্রী হতে পারছেন, এখন বলছেন জামায়াতের আমির কখনো মহিলা হতে পারবে না। তারা যদি ক্ষমতায় আসে তাহলে নারীর অধিকার থাকবে না, মেয়েদের অধিকার থাকবে না। মেয়েরা অফিস, আদালত, রাজনৈতিক কোনো দলে ভালো কোনো জায়গায় ভালো পদ পাবেন না।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারের মধ্যে খাদ্যে বিষক্রিয়া করা হয়েছে। জুলুম,নির্যাতন,নীপিড়ন শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবে যদি ধানের শীষে ভোট দেন।

এ সময় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন প্রমুখ।

এসএস/টিএ

মন্তব্য করুন