ওমান সফরে যাচ্ছেন ইরানের নিরাপত্তা সচিব
ছবি: সংগৃহীত
১০:১৫ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার সচিব আলি লারিজানি মঙ্গলবার ওমান সফরে যাচ্ছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনার মধ্যস্থতা করছে ওমান।
তার টেলিগ্রাম অ্যাকাউন্টে সোমবার এক বিবৃতিতে লারিজনি জানিয়েছেন তিনি একটি প্রতিনিধিদল নেতৃত্ব দেবে। দলটি ‘ওমানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সাম্প্রতিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বিভিন্ন স্তরে আলোচনা করবে।’
ইরান ও যুক্তরাষ্ট্র শুক্রবার ওমানের মাধ্যমে আলোচনায় বসেছে, যা গত জুনে ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের পর প্রথম সংলাপ। ওই যুদ্ধে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক অংশগ্রহণও ছিল।
আইকে/টিএ