© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিন দশকের সুর সফর, শ্রোতাদের ভালোবাসায় আবেগপ্রবণ লাকি আলি!

শেয়ার করুন:
তিন দশকের সুর সফর, শ্রোতাদের ভালোবাসায় আবেগপ্রবণ লাকি আলি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৪ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
নব্বই-এর দশকের ইন্ডি-পপের মুখ লাকি আলি আজও নিজের সুরের রাজ্যে অটল। ১৯৯৬ সালে ‘শুনহ’ অ্যালবামের মাধ্যমে সংগীত জগতে পা রাখার পর ‘ও সানম’ গানটি তাঁকে ঘরে-ঘরে পরিচিতি এনে দেয়। ওয়াকম্যানের যুগে তাঁর ভঙ্গিমা, ছকভাঙা গান ও হাসকি ভয়েস যুবপ্রজন্মের কাছে স্ট্রেসবাস্টার হয়ে ওঠে। পরবর্তী সময়ে ‘গোরি তেরি আঁখেঁ কহে’, ‘তেরি ইয়াদ যব আতি হ্যায়’ এর মতো গান এবং বলিউডের ‘না তুম জানো না হাম’, ‘এক পাল কা জিনা’, ‘জানে কেয়া ঢুঁডতা হ্যায়’ তাঁর সঙ্গীতিক পরিচয় আরও দৃঢ় করে।

তবে লাকি আলির পথ ছিল ভিন্ন। বলিউডের প্লেব্যাককে প্রধান লক্ষ্য না করে তিনি বেছে নিয়েছেন নিজের সুরকে। নিজস্ব অনুভূতি থেকে গান সৃষ্টি করাই তাঁর মূল পরিচয়। দীর্ঘ কেরিয়ারে সাফল্যের সঙ্গে এসেছে নীরবতাও। মাঝে মাঝে আড়ালে সরে গিয়ে আবার নতুন গান নিয়ে ফিরে আসেন। সাম্প্রতিক সিঙ্গল ‘তু জানে হ্যায় কাহাঁ’ তেও ধরা পড়েছে তাঁর অন্তরের টানাপোড়েন।



লাকি আলি বলেন, খ্যাতি বা সাফল্য স্থায়ী নয়, বরং জীবনের পরিবর্তনের সঙ্গে নিজেকে খুঁজে পাওয়া বড় শিক্ষা। তাঁর মতে, সংগীত শুধু পেশা নয়, অনুভূতির ভাষা। যা বলা যায় না, সেটি গান হয়ে প্রকাশ পায়। আজও দ্রুত বদলে যাওয়া সঙ্গীতের দুনিয়ায় তিনি শান্ত, ধীর এবং নিজের মতো, যা প্রজন্ম পেরিয়েও শ্রোতাদের হৃদয়ে নিজস্ব স্থান করে দিয়েছে। লাকি আলি প্রমাণ করে চলেছেন, তিন দশক পরেও তিনি ট্রেন্ড নয়, অনুভূতি, আর অনুভূতির কোনও মেয়াদ নেই।

পিআর/টিকে

মন্তব্য করুন