© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাহুল রায়ের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন সালমান খান?

শেয়ার করুন:
রাহুল রায়ের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন সালমান খান?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১১ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের প্রাক্তন হার্টথ্রব রাহুল রায় এক সময়ের সুনামধন্য ছবির নায়ক হলেও, আজকাল তিনি সাধারণত নীরবই থাকেন। ১৯৯০ সালে ‘আশিকি’ ছবি দিয়ে তাঁর ঝড় তুলেছিল তারকা অবস্থান, তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ বলিউড থেকে দূরে সরে যান। ২০২০ সালে ‘এলএসি’ ছবির শুটিং চলাকালীন হঠাৎ ব্রেনস্ট্রোক হয় রাহুলের। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় এবং মস্তিষ্ক ও হৃদ্‌যন্ত্রের অ্যাঞ্জিয়োগ্রাফি করা হয়।



এই বিপর্যয়ের মুহূর্তে পাশে দাঁড়ান বলিউডের ভাইজান সালমান খান। হাসপাতালের বড় অঙ্কের চিকিৎসা বিল সলমন নিজে মিটিয়ে দেন। রাহুলের বোন প্রিয়ঙ্কা জানিয়েছেন, সালমান নিজে ফোন করে জানতেন কোনও সাহায্য প্রয়োজন কি না এবং অবশিষ্ট বিলও তিনি কভার করেছেন। রাহুল বলছেন, “সবাই বলবে সলমনের দোষ, তবে আমার কাছে উনি খুব ভাল মানুষ। এত সাহায্য করেও কখনও সংবাদমাধ্যমে প্রকাশ করেননি, সেটাই সবচেয়ে প্রশংসনীয়।”

রাহুলের অসুস্থতার সময়ে ‘এলএসি’র পরিচালকও কিছু খরচ চালান, তবে মূল দায়ভার ও দায়িত্ব ছিল সালমানের। এই ঘটনা আবারও প্রমাণ করে, বলিউডে সালমানের মানবিক দিক কতটা গভীর এবং ব্যক্তিগত সহমর্মিতা কখনও প্রচারের বিষয় নয়। আজও রাহুল এই সহায়তার কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন, আর সালমানের এই নীরব মানবিকতা বলিউডের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ হয়ে আছে।

পিআর/টিকে


মন্তব্য করুন