বিএনপি ক্ষমতায় গেলে সবাই নিরাপদ থাকবে : নয়ন
ছবি: সংগৃহীত
১০:২৭ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি ক্ষমতা গেলে ভেদাভেদ ভুলে বিএনপি যেমন নিরাপদ থাকবে তেমনি অন্য রাজনৈতিক দলের মানুষসহ সবাই নিরাপদ থাকবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত টিবি স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় যুবদল সম্পাদক নয়ন এসব কথা বলেন।
শেষ নির্বাচনী জনসভা মানুষের ঢল দেখে নয়ন বলেন, বিএনপির সরকার গঠন করতে পারলে কৃষকদের জন্য বিনামূল্যে কৃষি উপকরণের জন্য কৃষক কার্ড করে দিব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী শিশু এবং বৃদ্ধের জন্য স্বাস্থ্য কার্ড করে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
তারেক রহমান মানবিক রাষ্ট্র উপহার দেবেন। রাস্তাঘাট,মসজিদ মাদ্রাসা,মন্দিরের উন্নয়নের পাশপাশি ভোলা থেকে বরিশাল এবং মজিবনগর থেকে পটুয়াখালী সেতু নির্মাণ করে সড়ক পথে যাতায়াতের ব্যবস্থা উন্নত করা হবে।
তিনি বলেন, ঈমাম এবং খতিদের পাশাপাশি সম্মানিত ব্যক্তিদেরকে সম্মানিত ভাতা হিসেবে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। আমি আপনাদের সন্তান, কথা কথা বলছি না বাস্তবে করব, না পারলে আপনাদের কাছে আর ভোট চাইতাম না।
ভোটাররা বলেন, নয়ন ভাই একজন ভদ্র এবং সৎ লোক, ছোটবেলা থেকে অন্যায় নিজে করেনি অন্যকে প্রশ্রয়ও দেয়নি,তাকে এবার ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব।
উপজেলা বিএনপির সহসভাপতি কয়ছর আহম্মেদ কমলের সভাপতিত্বে জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এড. বিলকিস জাহান শিরিনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
কেএন/টিকে